শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয় প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়? কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫ গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের স্কুলছাত্র নিহত গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০

কোটালীপাড়ায় জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫০ এএম
  • ৬৬০ Time View
458

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমির হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ধোধন করেন।

কোটালীপাড়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু,শিল্পকলার শিক্ষক খগেন্দ্রনাথ বাড়ৈ, সজল বালা বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমরা যদি গুণীদের কদর না করি তা হলে এ ভূখন্ডে গুণী জন্মাবে না। তাই আমরা ছোট পরিসরে হলেও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান বড় পরিসরে করার চিন্তা আমাদের রয়েছে।

তিনি আরো বলেন, কবি নজরুল ইসলাম ছিলেন, প্রেম,ভালোবাসা ও দ্রোহের কবি। তিনি ছিলেন বিদ্রোহী ও মানবতার কবি। তার লেখা কবিতা ও গান আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। তার আদর্শকে যদি আমরা ধারন ও লালন করি তা হলে এ দেশের জাতি ধর্ম বর্ণের মানুষদের মাঝে সম্প্রীতির সৃষ্টি হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION