মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা

গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২.৫৭ পিএম
  • ২৬০ Time View
107

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রোভার স্কাউটের উদ্যোগে ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টি ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
আজ সোমবার ( ২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঠগোলাপের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এই বৃক্ষরোপণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য রোভার স্কাউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি, তাদের বৃক্ষায়ন কার্যক্রমটি ভবিষ্যতেও চলবে এবং বিভিন্ন সময় তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে।
এ সময় কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, রোভার স্কাউটের সম্পাদক মো. মজনুর রশিদ, ইংরেজি বিভাগের সভাপতি মো. জুবাইর আল মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাহমিনা বেগম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION