মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে জামায়াতের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীকালে আমাদের করণীয়- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮.৪৪ পিএম
  • ২৪২ Time View
6

কালের খবরঃ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীকালে আমাদের করণীয়- শীর্ষক আলোচনা সভায় ইসলামী দলগুলোর প্রতি একত্রিত হয়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন নেতারা। তারা বলেছেন, ১৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য হল আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। যদি ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসে, তবে দাড়ি-টুপিওয়ালা মানুষজন নিজের ঘরে নিরাপদ থাকতে পারবেন না।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের সালেহিয়া আলীয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমীর এবং গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর এবং গোপালগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সালেহিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আবু সাঈদ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসেন সরদার, লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. হায়দার আলী, জেলা কোর্ট মসজিদ মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা শফিকুল ইসলাম, গোপালগঞ্জ জজ কোর্টের সহকারী সরকারি কৌশলী অ্যাডভোকেট সোলায়মান সিদ্দিক, খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়া আলোচনা সভায় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION