শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

গোপালগঞ্জে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৫০৬ Time View
152

কালের খবরঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ মূখ্য অঞ্চলের ২০২৫–২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে শহরের পাবলিক হল এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। গোপালগঞ্জ মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ.কে.এম মনিরুজ্জামান–এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির এবং গোপালগঞ্জ আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।

সম্মেলনে গোপালগঞ্জ অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে ব্যাংকিং খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।পরে অতিথিবৃন্দ সেরা কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২৩টি শাখার মধ্যে শীর্ষস্থান অর্জনকারী ৩টি শাখার ব্যবস্থাপকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION