বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা জামির গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫.০৮ পিএম
  • ৩৪১ Time View
171

গ্রেপ্তার হওয়া আলিউজ্জামান জামির

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা পুলিশ তাকে আটক করে। আজ শনিবার দুপুরে  বিশেষ ক্ষমতা আইনের মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আলিউজ্জামান জামির কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি একই সঙ্গে সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক।পুলিশ সূত্র জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানায় মামলা করা হয়। মামলায় ১৫৫ জনকে নামীয় ও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ভিডিও ফুটেজে দেখা যায়, ওইদিন মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভে সামনের সারিতে নেতৃত্ব দেন জামির। মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION