মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩.২৫ পিএম
  • ২৩৭ Time View
96

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
আহতরা হলেন একই উপজেলার কামারোল গ্রামের ভ্যানচালক রোমান মোল্লা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্লা (২৩)।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ঘাসবোঝাই একটি ভ্যানে করে তিনজন নিজ বাড়ি তিলছড়া যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মামুন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহত মামুনের মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION