শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫.০০ পিএম
  • ২২৭ Time View
57

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার খাদের পানিতে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে রাস্তার খাদে ফেলে দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঊদ মো খায়রুল আনাম  বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।উল্লেখ্য, এর আগে একই দিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। সে ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION