রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

ধানেরশীষে ভোট চাইতে মাঠে নেমেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ২৯৩ Time View
108

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন নিয়ে যারা নানা ধরনের কথা বলছে, নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে তারা জানে ফেব্রুয়ারীতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবেনা। দীর্ঘ বছর পর এই অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। যথাসময়ে আগামী নির্বাচন হবে, আর তাই আমরা বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী নির্বাচনী প্রচারনা চালাতে মাঠে নেমেছি।

তিনি আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সাতপাড় বাজারে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানাতে গনসংযোগকালে এসব কথা বলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ আছে। ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মতো কোন কারন বা যৌক্তিকতা নেই। আগামী সম্মেলনে আমিই গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হবো এবং আগামী নির্বাচনে দল আমাকেই গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবে বলে তিনি জানান।

এদিন তিনি সদর উপজেলার চামটা, ভেন্নাবাড়ি, সাতপাড়, গান্ধিয়াশুর, সাহাপুর. ঘোষালকান্দি, বৌলতলী, করপাড়া, কংশুর, উলপুর ও কাশিয়ানী উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়ায় গন-সংযোগ করে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION