রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

দুর্নীতি-চাঁদাবাজীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে – গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩.১৭ পিএম
  • ৩৫৩ Time View
47

কালের খবরঃ

যারা জনগণের কাছ থেকে চাঁদা তোলে, চাঁদা না পেয়ে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর যারা গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করে, তারা জনগণের কাছে ক্ষমা না চাইলে এখানে রাজনীতি করতে পারবে না। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার।আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার (২৪ আগস্ট)দুপুরে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুরে জেলা শহরের মান্দারতলা এলাকার দলীয় কার্যালয় থেকে মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকা ঘুরে লঞ্চঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

সমাবেশে মাওলানা তসলিম হোসাইন সিকদার আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ নির্মূল করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মোটর শোভাযাত্রায় তিনশতাধিক ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION