মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯.২৩ পিএম
  • ৪১৬ Time View
100

কালের খবরঃ

গোপালগঞ্জের মধুমতি নদীর ভাঙ্গনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের ধুপসি ও সিকদারপাড়া এলাকায় নদীর পাড়ে ভাঙ্গনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুটি এলাকায় প্রায় আড়াই কিলোমিটারজুড়ে নদীভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে প্রায় ৭৫০ মিটার এলাকা জুড়ে। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে বালুভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন, যাতে ভাঙ্গনের ভয়াবহতা আরও যাতে না বাড়ে।এর আগে, গত শনিবার বিকেলে জেলা প্রশাসক কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার, কালনা সেতু ও রেলসেতু এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,”মধুমতি নদীর বিভিন্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে ভাঙ্গনের বিস্তার রোধ করা যায়। পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION