বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬.১১ পিএম
  • ৩৬৬ Time View
188

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে  উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গচাপাড়া গ্রামের মৃত আজিজ  শেখের স্ত্রী।রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার  জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION