শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কোটালীপাড়ায় একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে ৩জনের মৃত্যু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮.০৫ পিএম
  • ৩৩৬ Time View
147

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কস বাড়ৈর ছেলে সজল বাড়ৈ (২০), শংকর বাড়ৈর মেয়ে অনুছোয়া বাড়ৈ (০৭) ও দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে  ইসহাক (০৪)।  এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন। কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চরে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। সজল বাড়ৈ হার্টের রোগী ছিল বলে তার পরিবার থেকে দাবি করেছেন। অন্যদিকে খেলাখুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্তকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION