মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাশিয়ানীতে বাস চাপায় বৃদ্ধা নিহত ! ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭.১২ পিএম
  • ২৫০ Time View
91

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় আধা ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করে রাখে স্থানীয়রা। আজ বুধবার (২০ আগস্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান। এসময় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।  পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION