বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আর কোন পরিচয় নেই – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১.৪০ পিএম
  • ৩১৭ Time View
138

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে গত শনিবার সন্ধ্যায় একটি সনাতন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে এস এম জিলানী সেবাশ্রম ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন,
“
একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে স্পষ্ট করে দিয়েছেন—আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। সেবার মনোভাব নিয়েই মানুষের কল্যাণে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে–দুঃখে সবসময় পাশে থাকতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION