সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

মধুমতি নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, গলায় ছিল গামছা প্যাঁচানো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮.১৯ পিএম
  • ৪৩৭ Time View
180

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদী থেকে এক অজ্ঞাতনামা (৪৮) ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকার নদী অংশ থেকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভাসতে ভাসতে তা ঘটনাস্থলে এসে পৌঁছায়। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION