মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১.৫৩ পিএম
  • ২৭২ Time View
6

কালের খবরঃ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসাবে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জেও জেলা প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামী নানা কর্মসূচী পালন করে। এদিন সকালে জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের ৭ জন শহীদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা ও উপজেলা প্রশাসন। এসময়  শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তাগন, জুলাই আন্দোলনের সাথে সম্পৃত্ত লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত নেতা অ্যাড. আজমল হোসেন সরদার, অধ্যাপক রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতি সম্বলিত ক্রেস্ট, ঘড়ি ও কেলেন্ডার তুলে দেন অতিথিবৃন্দ।

অন্যদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি স্থানীয় পাচুড়িয়া এলাকা থেকে একটি বিজয় র‌্যালী বের করে । র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে  স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ করে এবং সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী এদিন সকাল সাড়ে ১১টায় শহরে একটি গণমিছিলের আয়োজন করে।

মিছিলটি স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু করে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশসন জুলাই বিপ্লবে শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও  উপজেলা বিএনপি আলাদা ভাবে বিজয় মিছিল বের করে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION