বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

কাশিয়ানীতে আওয়ামী লীগ থেকে ওয়ার্ড সহসভাপতির পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬.১২ পিএম
  • ২৮০ Time View
106

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে একের পর এক পদত্যাগের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। সর্বশেষ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কিবরিয়া খান পদত্যাগ করেছেন।

আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বিকালে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ডে নিজ দোকানে আয়োজিত সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে কিবরিয়া খান জানান, তার অজান্তে ও মতামত ছাড়াই তাকে ওয়ার্ড সহসভাপতির দায়িত্ব দেয়া হয়। এ পদে তিনি কখনও সক্রিয় ছিলেন না এবং আওয়ামী লীগের আদর্শের সাথেও তিনি নিজেকে সম্পৃক্ত মনে করেন না। এজন্য তিনি দলীয় কার্যক্রম ও পদ থেকে সজ্ঞানে সেচ্ছায় পদত্যাগ করেছেন।

কিবরিয়া খান বলেন, আমাকে সহসভাপতির দায়িত্ব দেয়া হলেও আমি কিছুই জানতাম না। তাই আমি সচেতনভাবেই এ পদ ছাড়লাম।নাম প্রকাশ না করার সর্তে বেশ কয়েজনজনের সাথে কথা হলে তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে গ্রেপ্তার এড়াতে এই নেতা পদত্যাগ করেছেন।এর আগে মুকসুদপুর উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ১৬ জন, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২ জনসহ মোট ২০ জন নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION