মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আর কোন পরিচয় নেই – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১.৪০ পিএম
  • ২২৩ Time View
6

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে গত শনিবার সন্ধ্যায় একটি সনাতন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে এস এম জিলানী সেবাশ্রম ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন,
একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে স্পষ্ট করে দিয়েছেনআমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। সেবার মনোভাব নিয়েই মানুষের কল্যাণে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখেদুঃখে সবসময় পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION