শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১.৩৫ পিএম
  • ২৯০ Time View
94

কালের খবরঃ

গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে।”পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”-এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (৯জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে  মেলাস্থলে গিয়ে শেষ হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার,গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা মল্লিকসহ  বন ও কৃষি বিভাগের কর্মকর্তাগন বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা সকলকে গাছের চারা রোপনে উৎসাহিত করেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পৌরপার্কে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী এ মেলায় ২০ টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৫ জুলাই পযর্ন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION