সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কাশিয়ানীতে দেশিয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬.২৯ পিএম
  • ২৭৩ Time View
117

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে  দেশিয় অস্ত্র রামদা, চাপাতিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাহিদ হাসান কাশিয়ানী সদরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

জানাগেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নাহিদ হাসান অপুর বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে তার বাসা থেকে ৮টি চাপাতি, একটি কুড়াল, ২টি ছোরা, ২টি কাস্তে, ২টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION