শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১.০৭ পিএম
  • ২৪৮ Time View
62

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছে ট্রাকের হেলপার।আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের নাম জামাল মোল্লা (৩২)। সে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আহত আনিস গোপালগঞ্জ সদরের ডুমরাসুর গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।

তিনি জানান, ট্রাকটি মাছ বহনের খালি বাক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল।এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় হেলপার আনিস। খবর পেয়ে কাশিয়ানী ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION