রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশ পিলারের মত কাজ করে। ডিসি গোপালগঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৩৩৭ Time View
94

গ্রামপুলিশ সম্মেলনে অতিথিবৃন্দ

কালের খবরঃ

গোপালগঞ্জে গ্রামপুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়মে আজ শনিবার (১২ জুলাই) সকালে এই সম্মেলন  অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রাম পুলিশ সম্মেলনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান , অতিরিক্ত পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যোন্ট মজিবুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সম্মেলনে জেলার ৫ উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশান (ভূমি) ও ৬৭ ইউনিয়নের ৬ শতাধিক গ্রাম পুলিশ এবং স্থানীয় সরকার দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গ্রাম পুলিশদেরকে তাদের উপর যে দ্বায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনাদের কাজের অবদান বিশ্লেষণ করলে বোঝা যায় যে,আপনারা ছিলেন আছেন থাকবেন। প্রত্যেক গ্রাম পুলিশ সরকারের অত্যন্ত আস্থাভাজন, কর্মঠ,প্রশিক্ষিত এবং পরিশ্রমী একটি বাহিনী হিসেবে পরিচিত। এ কারণে গ্রাম পুলিশের উপরে সরকার সবসময় আস্থা রাখে। গোপালগঞ্জ জেলার ৬৭ টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি পিলারের মত কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION