বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২.২২ পিএম
  • ৩৩৫ Time View
126

গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

 কালের খবরঃ

গোপন তৎপরাতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

আজ সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় গোপালগঞ্জ সরকারী কলেজ ক্যাস্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গুপ্ত সংগঠন জামায়াত-শিবির অপপ্রচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পযর্ন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। তারা তাদের দায়ভার অন্যান্য দলকে দিতে অপচেষ্টা চালায়।

জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন বলেন, গুপ্ত সংগঠনগুলো আওয়ামী লীগের সাথে আতাত করে দেশের পরিবেশ অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের এই অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল আজ বিক্ষোভ করেছে।

জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, বাংলাদেশে কয়েক দিনে কয়েকটি ঘটনা ঘটেছে, এর সাথে বিএনপি জড়িত নয়। ব্যক্তির দায় দল নেবে না। এনসিপির মিছিল থেকে মুহিন নামের এক সংন্ত্রাসীকে আটক করেছে পুলিশ, সে হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো। তাতেই স্পস্ট হয়ে যায় বিএনপি হত্যাকান্ডের সাথে জড়িত নয়।

জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর বলেন, বিএনপি ও সহযোগী সংগঠন সন্ত্রাস, চাঁদাবাজ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফ্যাসিস্টদের জাগয়া ভারতে আর রাজাকারদের জায়গা পাকিস্তানে। বিএনপির কেন্দ্র থেকে কোন কর্মসূচী দিলে তা পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION