সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জের সহিংসতায় নতুন ২ মামলা, মোট মামলা ১০ – আসামি ৯,৮৪৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২.৫০ পিএম
  • ১০৯২ Time View
110

কালের খবরঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’-কে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নতুন আরও দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে টুঙ্গিপাড়া থানায় এবং আরেকটি মামলা হয়েছে গোপালগঞ্জ সদর থানায় জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায়।

টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে (২২ জুলাই) বিশেষ ক্ষমতা আইনে ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে গোপালগঞ্জ সদর থানায় জেলার তানিয়া জামান বাদী হয়ে জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এ নিয়ে এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার সংখ্যা বেড়ে ৮ থেকে ১০-এ দাঁড়িয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৯হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এর আগে, গত ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করে।নিহত সোহেল রানার পক্ষে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ (মামলা নং-১৯),নিহত দীপ্ত সাহার পক্ষে উপ-পরিদর্শক শামীম হোসেন (মামলা নং-১৮),নিহত ইমন তালুকদারের পক্ষে উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান (মামলা নং-২০),নিহত রমজান কাজির পক্ষে উপ-পরিদর্শক মো. আইয়ুব আলী (মামলা নং-১৭) হত্যা মামলা দায়ের করেন।এই ৪টি হত্যা মামলায় অজ্ঞাত ৫,৪০০ জনকে আসামি করা হয়।

এর আগে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় আরও ৪টি মামলা হয়। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২,৬৫০ জনকে আসামি করা হয়। মোট ৩,০০৪ জন এ মামলাগুলোতে আসামি হন।

গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই (বুধবার) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION