রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ২৬৬ Time View
90

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রুবি বিশ্বাস (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।আজ সোমবার (২৮ জুলাই)  বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস এই আল আমিন।

তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION