বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

কোটালীপাড়ায় উচ্ছেদ হলো অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩.৪৮ পিএম
  • ৩১৪ Time View
134

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকাল থেকে বিকেল ৩টা পর্ন্ত  এই অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হলো।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে অনেক ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন। এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION