মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে এনসিপি গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩.২৬ পিএম
  • ২৭৫ Time View
5

কালের খবরঃ

মিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে নাম বাদ দেয়ার অনুরোধ জানালেন সদস্য ছাদিম কাজী। গতকাল বৃহস্পতিবার ঘোষিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে।আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ছাদিম কাজী তার ফেসবুকে  প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে লেখেন,

এতদ্বারা সকলের জন্য জানানো যাচ্ছে যে, আমার অনুমতি ব্যতীত আমাকে এনসিপি দলেরকমিটির সদস্য মনোনীত করা হয়েছে সেটা আমার এবং আমার পরিবারের জন্য অনাকাঙ্খিত ঘটনা। এই ব্যাপারে আমি কিছুই জানি না এটা আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আমি কোন রাজনৈতিক দলের সদস্য না এবং এনসিপি দলেরও সদস্যও না। তাই আমার নাম এনসিপি দলের কমিটি থেকে বাদ দেওয়ার অনুরোধ রইলো।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে এনসিপি‘র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত গোপালজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। ২৯ সদস্য বিশিষ্ট ঘোষিত ওই কমিটির এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে। এ ঘটনার পর থেকে ফেসবুকে ছাদিম কাজীকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে ছাদিম কাজীর সাথে  সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তিনি কখনো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। গোপালগঞ্জ জেলা শহরে তিনি মুদি ব্যবসা করেন। এনসিপি‘র কমিটিতে তার নাম দেখে অবাক হয়েছেন। তাই ফেসবুকে পোস্ট দিয়ে তার নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন।

ছাদিম কাজী আরো বলেন, এসসিপি‘র গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তার স্কুলের বড় ভাই ছিলেন। তিনি হয়তো কমিটিতে তার নামটি দিয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলামের মুঠোফোনে (০১৯৭৩৮৬৬৩৫৩) বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION