মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের জন্য গোবিপ্রবিতে দোয়া মাহফিল
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬.৫০ পিএম
২৪৭
Time View
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের জন্য গোবিপ্রবিতে দোয়া মাহফিল
কালের খবরঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত...
6
কালের খবরঃ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।