মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

জুলাই আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিচারের দাবীতে অবস্থান ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩.০৮ পিএম
  • ২৪৭ Time View
33

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধীতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিরোধীতাকারীদের বিচারের দাবীতে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার (৯ জুলাই ) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।এসময় সেখানে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধীতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। অবস্থান কর্মসূচী চলাকালে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুত, সিএসসি বিভাগের শিক্ষার্থী দূর্জয় শুভ ও ফিনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় বিরোধীতাকারী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা সহ কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। যা জুলাই-এর সাথে সাংঘর্ষিক।জুলাই বিরোধী এসব শিক্ষকদের পদোন্নতি বাতিল সহ বিরোধীতাকারীদের বিচারের আওতায় আনতে হবে।দাবী মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার হুমকি দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION