শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭.০৩ পিএম
  • ৪৫০ Time View
81

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর। হাসিনা বেগমের পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে  অন্ততঃ ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।আজ রেবিবার(১৩ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ওই স্ট্যান্ডের হাসিনা বেগমের পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরে তা ছড়িয়ে পড়লে কাঁচামাল ব্যবসায়ী রেজাউল , সেলুন ব্যবসায়ী বাবু বিশ্বাস, চা দোকানী লক্ষণ সেনের দোকানসহ একে একে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রথমে স্থানীয়রা ও পরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার জানান,বৌলতলী বাজারের সাগর বিশ্বাসের মিার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। দোকানীদের কাছ থেকে জেনেছি পেট্রোলের দেকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION