মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১.৫৩ এএম
  • ২৫০ Time View
69

কালের খবরঃ

গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) নামা এক ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ রেলের স্টেশন মাস্টার রত্মা বৈদ্য বলেন, সকাল পৌনে ৭টার দিকে বোড়াশী স্টেশনের দায়িত্বে থাকা এক স্টাফ আমাকে ফোন করে বলেন, স্টেশনের কাছে লাইনের উপর এক ব্যক্তি পড়ে আছে। তখন আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশের ধারনা তাকে কেউ হত্যা করে হয়তো রেল লাইনের উপর ফেলে গেছে। নিহত ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোন এক সময় হয়তোবা তাকে হত্যা করে লাশ রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION