রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

সোমবার টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সম্মেলন। বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ২৬১ Time View
41

  টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গামীকাল সোমবার (৩০জুন)গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। টুঙ্গিপাড়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে্ আজ রবিবার (২৯জুন) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাসটার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী। তিনি বলেন, আগামীকালের সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাড. ড.কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুর রহমান, সেলিমুজ্জামান সেলিম প্রমূখ।

এ সময় এস.এম জিলানী বলেন, বিএনপি একটি উদার গনতন্ত্রী মুখি এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি দেশের রাজনীতিতে সব সময় গনতন্ত্রের কথা বলে এবং বিএনপি তার দলের মধ্যে গনতন্ত্রের চর্চা করে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা মনিরুজ্জামান বাবলু, এমদাদুল হক মোল্লা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION