শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মুকসুদপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫, ২.১১ পিএম
  • ৩১৮ Time View
57

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার(১৩)নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় সামিয়া আক্তার(১০)নামে আরেকজন পানিতে ডুবে অসুস্থ্য হয়।তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১১জুন)সকাল ১০টায় আত্মীয় বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী।

অপর অসুস্থ সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। এরা দুইজন খালাতো বোন। নিহতের খালু আজগর আলী ফকির জানিয়েছেন, দুই খালাতো বোন সকাল ১০টায় কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION