রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিশিষ্ট আইনজীবী কাজী মেজবাহ উদ্দিন খোকনের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৩১৯ Time View
98

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক , ১৯৮০-৮২ বর্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের নির্বাচিত ছাত্র-ছাত্রী সংসদের সহ-সভাপতি (ভিপি), গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর অন্যতম পরিচালক এবং আনিকা ডায়াগনস্টিক সেন্টার এর সত্ত্বাধিকারী এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন গতকাল শনিবার(০৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিক ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুম-এর জানাজার নামাজ আজ রবিবার(০৮ জুন)বাদ যোহর স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আগামীকাল সোমবার আসরবাদ গেটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ডায়গনস্টিক সমিতি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ওষুধ ব্যবসায়ী সমিতি, সাবেক ছাত্র ইউনিয়ন পরিবার, সংবাদকর্মি ও বিভিন্ন স্তরের লোকজন শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION