সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

নুরের উপর হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.০৪ পিএম
  • ৩৩৩ Time View
105

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে  হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বিভিন্ন শ্লোগানে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে পৌর মার্কেটে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন গন অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে গন অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহাসিন শেখ, সহ-সভাপতি মোহাম্মদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ফকির, দপ্তর সম্পাদক

ফারজানা আক্তার (রুনা), গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাহিদ শেখ, যুব অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি নাদিম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দল গন-অধিকার পরিষদ। সেই দলের সভাপতির উপর হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই পটুয়াখালীর গলাচিপায় ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সহ সারাদেশে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION