শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

দেশীয় প্রজাতীর মাছ রক্ষা ও মৎস্য আইন বাস্তবায়নে কোটালীপাড়ায় উদ্বুদ্ধকরণ সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৩২০ Time View
138

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতীর মাছ রক্ষা ও মৎস্য আইন বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২০জুন) কোটালীপাড়া পৌরসভা হলরুমে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখে।

উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার বলেন,দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়নাদুয়ারী জাল দিয়ে মাছ ধরা বদ্ধ করতে হবে। সরকারি খাল ও জলশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমারা দেশীয় মাছ রক্ষা করতে পারি।এ ছাড়াও মৎস্য অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সব বিষয় যদি আমরা মেনে চলি তা হলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION