বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জে সেনা ও র্যা ব অফিসার পরিচয় দেয়া দুই প্রতারকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭.৫৪ পিএম
  • ৪১৫ Time View
166

কালের খবরঃ

গোপালগঞ্জে ভুয়া সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয় দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এক ব্যক্তিকে অপহরণ করে ফোনে মুক্তিপন  দাবি করে। পরে স্থানীয় জনতার বিষয়টি সন্দেহ হলে ভূয়া ওই ব্যক্তিদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান(৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী(৩২)আজ রবিবার (১৫জুন) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনfমিয়া নামে এক ব্যক্তিকে (৪২) অপহরনকারীরা  সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয়ে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে যায়।পরে সোনামিয়ার

ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন দাবী করে। টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এই প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস।#প্রসূন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION