রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে দুধ খাওয়ানো হলো শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫, ১২.৩২ পিএম
  • ২৭৪ Time View
39

কালের খবরঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ বিভাগ যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”-এ প্রতিবাদে আজ রবিবার(১জুন) সকালে জেলা প্রশাসক কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানব দেহের জন্য দুধের গুরত্ব তুলে ধরে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে প্রতি বছর ১ জুন দিবসটি পালিত হয়ে আসছে। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা লাভবান হবেন। মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION