সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

গোপালগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬.১৩ পিএম
  • ৩০৩ Time View
99

কালের খবরঃ

গোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী, কাপড়পট্টি, গেঞ্জিপট্রিসহ বিভিন্ন স্থানে গিয়ে দোকানে দোকানে ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারন মানুষের হাতে এ লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণকালে গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু বলেন, একটি পুকুর যখন খনন করা হয় তখন কিন্তু মাটি আগে থাকে। গোপালগঞ্জে আমরা খাদের কিনারা থেকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একদিন না একদিন এই গোপালগঞ্জের মাটিতে আমরা বিএনপি যারা করি তারা সফল হবো। গোপালগঞ্জের মানুষকে ভুল পথ থেকে সড়িয়ে সঠিক পথে আনার জন্য আমরা আদর্শের রাজনীতি করবো। আমাদের দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজের কোন স্থান হবে না।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান বলেন, যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো তখন এই সরকারের হাত থেকে পরিত্রাণ দেয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রথমে ২৩ দফা ঘোষনা করেছিলেন। পরবর্তীতে এটিকে আরো উন্নত করে ২৭ দফা এবং ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কম্পিলিট ৩১ দফা ঘোষনা করেন। তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। এটি জাতির মুক্তির সনদ। গোপালগঞ্জের সাধারন মানুষ এটি গ্রহন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION