রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী মারাত্মক আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮.৩৯ পিএম
  • ৫৫৯ Time View
119

কালের খবরঃ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে স্বামীর পরকিয়া সন্দেহে ঝগড়াঝাটিকে কেন্দ্র করে স্ত্রীর ছুরিকাঘাতে সৌদি প্রবাসী স্বামী বায়েজিদ সিকদার মারাত্মক আহত হয়েছে।

আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে টুংগীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে।

আজ শুক্রবার (২০জুন) দুপুরে মানসুরা খানমের সাথে স্বামী বায়েজিদের কথা কাঁটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাগের বসে স্বামীকে চুরিকাঘাত করে মারাত্মক আহত করে।স্বামী মারা যেতে পারে এমনটি বুঝতে পেরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।

আহত বায়েজিদের মা হোসনেআরা বেগম জানিয়েছেন, মাস খানেক আগে বায়েজিদ সৌদিআরব থেকে দেশে এসেছেন। মোবাইলে কথা বলা নিয়ে দুজনেই দু’জনকে সন্দেহের চোখে দেখেন ।এ নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া-ঝাটি লেগে থাকতো। আজ শুক্রবার দুপুরে আমার ছেলের মোবাইল ফোন ওর স্ত্রী  মানসুরা খানম ইমোতে ঢুকে চেক করছিল । এই নিয়ে দুই জনের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে মানসুরা আমার ছেলের পেটে ঘরে থাকা ছুরি দিয়ে কোপ মারে।  এতে আমার ছেলের অবস্থা খারাপ হওয়ায় পরে নিজে নিজের পেটে ছুরি মারে।

এ ঘটনার পর আশপাশের লোকজন দু’জনেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে । স্বামীর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ব্যপারে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আপতাফ জিলানী কলেন, স্বামী স্ত্রী আহত অবস্থায় ভর্তি করে। স্বামী অবস্থা মারাত্মক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION