বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জে কখন কোথায় ঈদ জামাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২.১০ পিএম
  • ২৩৭ Time View
12

কালের খবরঃ

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল আজহা প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়  পৌর ঈদগাহ ময়দানে। ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দান নামাজের জন্য প্রস্তুত করা হযেছে। প্রায় ৫০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন মাঠটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানাগেছে, আগামী শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

কিন্তু আবহাওয়া প্রতিকুলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সাড়ে ৮টা থেকে ৯টায় অন্যান্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আধা ঘন্টা পরপর পাওয়ার হাউজ জামে মসজিদ,বেদগ্রাম জামে মসজিদ,গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ও ঈদগাহ ময়দানে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, এবছরও জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন ও অনুশাসন মেনে নামাজের ব্যবস্থা করা হচ্ছে। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

এ ঈদ জামাতে জেলা প্রশাসকসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নিবেন। পরে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে। আমরাও নারীদের জন্য ময়দানে নামাজের ব্যবস্থা রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION