সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে অতিরিক্ত বাসভাড়া যাত্রীদের ফেরৎ ও লাইসেন্স না থাকায় জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬.২৭ পিএম
  • ৪১২ Time View
116

কালের খবরঃ

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের কাছে থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত বাসভাড়া আদায় ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে অর্থদন্ড ও যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়েছে। আজ শুক্রবার (৬জুন) বিকেলে   গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এই কার্যক্রম চালানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।তিনি বলেন, চলমান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৩ টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এছাড়া ২টি বাসের যাত্রীদের নিকট থেকে  অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় বাস কর্তৃপক্ষের নিকট থেকে অতিরিক্ত আদায় করা ২৫ হাজার টাকা ফেরত এনে তা ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জনসার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION