মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় দুই শতাধিক দরিদ্ররা পেল ফ্রি চিকিৎসা ও ওষুধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫, ১.৩৪ পিএম
  • ৩৫৩ Time View
134

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম – পরিচালক মোঃ তোজাম্মেল হক, আব্দুল গণি মিনা, মেডিকেল অফিসার ডা. ফজিলাতুন্নেছা ইমু, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

কৃষিবিদ তোজাম্মেল হক বলেন, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আমরা তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে আমাদের দুটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ তৃতীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা কুরপালা গ্রামের গৃহবধু পেয়ারা বেগম বলেন,আমার ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম। তারা ফ্রি ঔষধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

ডা: ফজিলাতুন্নেছা ইমু বলেন, আমরা এই ক্যাম্পে দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ঔষধও ফ্রি দিয়েছি। পাশাপাশি বর্তমান সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্কতামুলক পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION