সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

সেনাবাহিনীর মিথ্যে পরিচয়ে বিয়ে, শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হয়ে পুলিশ হেফাজতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২.০৬ পিএম
  • ২৭৩ Time View
105

কাশিয়ানী প্রতিনিধিঃ

নিজেকে সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়েছিলেন ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবক। সেই পরিচয় দিয়ে করেছেন বিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না ফয়সালের।

সেনা বাহিনীর ভূয়া পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফয়সালকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত রবিবার (২৯ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আড়পাড়া গ্রাম থেকে ওই প্রতারককে  জনতা আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত ভূয়া সেনা সদস্য হলেন- নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ।

যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একমাস আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আড়পাড়া গ্রামের নায়ন মিয়ার কন্যাকে দেখতে আসে নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ।

পরে ফয়সাল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের সময় সে সেনাবাহিনীর পরিচয়পত্রের একটি সফট কপি প্রদর্শন করেন।

পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হয় হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করে।

সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সাল আহমেদকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করেছে বলে স্বীকার করে। যৌথবাহিনী এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।

পরে যৌথবাহিনী ফয়সাল আহমেদকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং পরে কাশিয়ানী থানার হস্তান্তর করে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচজার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, সেনাবাহিনী অভিযুক্তকে আমাদের কাছে রবিবার রাতে হস্তান্তর করেছে। কিন্তু এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগের ভিত্তিত্বে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION