শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে গোবিপ্রবি প্রশাসনের নানা উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬.২৪ পিএম
  • ২৭৬ Time View
64

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল সেন্টারের আধুনিকায়নে নানাবিধ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে সম্প্রতি মেডিকেল সেন্টারে ব্যবহারের জন্য সেমি-অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, সেন্ট্রিফিউজার ও ইসিজি মেশিন ক্রয় করা হয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ডা. লিখন চন্দ্র বালা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মানোন্নয়নে কাজ শুরু করে বর্তমান প্রশাসন। তারই অংশ হিসেবে রোগ নির্ণয়ে ব্যবহৃত তিনটি উন্নতমানের মেশিন ও প্রয়োজনীয় কেমিকেল ক্রয় করা হয়েছে। এসব মেশিনের সাহায্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লিপিড প্রোফাইল, রক্তের গ্লুকোজ পরীক্ষা ও ইউরিক এসিড পরীক্ষাসহ বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করতে পারবেন।

তিনি আরো জানান, আগে যেসব শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে শহরের হাসপাতালে যেতে হতো, এখন তার বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের করা যাবে। এমনকি বয়স্ক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত চেক আপ করার সুযোগ পাবেন। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে এবং প্রয়োজনীয় সেবা পেতে কার্ড সাথে রাখতে হবে।এছাড়াও ইতোমধ্যে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION