বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

টুঙ্গিপাড়া উপজেলায় ইউএনও হিসেবে ফারজানা আক্তারের যোগদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫, ১.৪৪ পিএম
  • ২৫৪ Time View
8

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার।

আজ রবিবার (১জুন) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মো.মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার। সর্বশেষ টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পরে রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

টুঙ্গিপাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগনের কল্যানে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION