মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

গোপালগঞ্জ মেডিকেলের বেঞ্চে বসা নিয়ে ষ্টাফ ও আনসার সদস্যদের হাতাহাতি, আহত-৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ৩২৪ Time View
74

কালের খবরঃ

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বেঞ্চে বসা নিয়ে ষ্টাফ ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৫ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আনসার সদস্য মাহবুব ও মজিবুর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাটেনডেন্ট রিফাত,  আরিফ ও প্যাথলজি বিভাগের সজল।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের প্রবেশ পথে অপেক্ষমান বেঞ্চে বসা ছিল আনসার সদস্য মাহবুব। এসময় মেডিকেল কলেজের অ্যাটেনডেন্ট রিফাত তাকে উঠতে বললে মাহবুব না উঠলে তাকে গালামন্দ করেন। পরবর্তীতে অ্যাটেনডেন্ট রিফাত ও তার সহকর্মী সজল ও আরিফ একত্রিত হয়ে আনসার সদস্য মাহবুবকে মারধর করে অস্ত্র ও পোশাক টানাটানি করে। এসময় অপর আনসার সদস্য মজিবুর ঠেকাতে আসলে তাকেও মরধর করা হয়।

এর এক পর্যায়ে আনসারের অন্যান্য সদস্যরা তাদেরকে টেনে হিঁচড়ে আনসার ডরমেটরিতে নিয়ে গেলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল ও সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, বিষয়টি মিমাংসার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষের কথা শুনে মিটমাট করা হয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল বলেন, উভয়ের মধ্যে ব্যাপক মারামারি শঙ্কায় মিমাংশার জন্য বৈঠকে করা হয়। বৈঠক শেষে সিসিটিভি ফুটেজ দেখে দোসীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION