বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জে ৯৯১ ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ খাদ্য সামগ্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪.৩১ পিএম
  • ৩১৯ Time View
9

কালের খবরঃ

গোপালগঞ্জে সাড়ে ৩শত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (৫জুন) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা মডেল মসজিদের হলরুমে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এই নিয়ে জেলায় ৯৯১জনের মাঝে এসব ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ডাল ১ কেজি, ২ প্যাকেট সেমাই ও ২০০ গ্রামের ১ প্যাকেট গুড়াদুধ। জেলার পাঁচ উপজলায় মোট ৯৪১ জন ইমাম ও মুয়াজ্জিনকে প্রশাসনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবীর, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস –উ-দুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৫ উপজেলার ৯৯১জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরনের ব্যবস্থা করেছেন প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION