মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

গোপালগঞ্জে রিক্সা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫, ১২.২৩ পিএম
  • ৩৭৬ Time View
79

কালের খবরঃ

গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিক্সা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  মাহাবুর মল্লিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২১ জুন) ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাহাবুর মল্লিক একই উপজেলার চর মানিকদাহ আদর্শ গ্রামের মৃত ইরাত মল্লিকের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, আজ শনিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের বদর মোল্লার গ্যারেজ থেকে রিক্সা চুরি করতে যায় মাহাবুর। এসময় রিক্সা বিদ্যুতের চার্জে ছিল। চার্জ লাইন খুলতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সকালে গ্যারেজে গিয়ে মাহবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION