বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জে পৃথকস্থান থেকে এক সেবাইত ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫, ৪.২৩ পিএম
  • ৪৭৮ Time View
169

কালের খবরঃ

গোপালগঞ্জের পৃথকস্থান থেকে এক সেবাইত ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এরা দুইজনই নিখোঁজ ছিল। আজ রবিবার (১জুন)দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল খাল থেকে বস্তাবন্ধি অবস্থায় বুদ্ধিমন্ত সরকার (৫৫) নামে এক সেবাইতের লাশ উদ্ধার করা হয়।তিনি তিনদিন নিখোঁজ ছিল।অপর উদ্ধার হওয়া স্কুলছাত্রী লামিসা আক্তারের মরদেহ কাশিয়ানীর উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামের চরপাড়া জামে মসজিদের কাছে মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়। লামিসা গতকাল শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।সে ওই গ্রামের লিটু খানের মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নৈয়ারবাড়ি গ্রামের সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার থেকে একটি জিডি করা হয়। আজ স্থানীয়রা রামশীল খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে মুখ খুলে বুদ্ধিমন্ত সরকারের লাশ উদ্ধার করে। লাশের দুই পা বিচ্ছিন্ন ছিল। ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ বস্তাবন্ধী করে খালে ফেলে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

অপর উদ্ধার হওয়া লামিসা আক্তার মায়ের চাকুরীর সুবাদে নড়াইলে থাকতেন। পরীক্ষার পর দাদা বাড়ি বেড়াতে আসেন।গতকাল শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজঁখুজি করে লাশ উদ্ধার করতে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডবুরি দলকে খবর দেয়। পরে আজ মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে পরিবার ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION